ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভারী তুষারপাতের আশঙ্কায় পাকিস্তানে সতর্কতা, পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১২:৪০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১২:৪০:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
ভারী তুষারপাতের আশঙ্কায় পাকিস্তানে সতর্কতা, পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান সংগৃহীত ছবি
 

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাসের পর দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) সতর্কতা জারি করেছে এবং পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ২৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও পাহাড়ি এলাকায় রাস্তা বন্ধ হয়ে যাওয়া এবং ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে জানানো হয়েছে।
 

পিএমডির এক বিবৃতিতে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে তীব্র তুষারপাতের কারণে নারান, কাঘান, দির, সোয়াত, কালাম, চিত্রাল, কোহিস্তান, মানসেহরা, অ্যাবোটাবাদ ও শাংলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। অনেক স্থানে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
 

আবহাওয়া দপ্তর আরও জানায়, এই সময়ের মধ্যে খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও তুষারধসের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এ কারণে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
 

পর্যটকদের বিষয়ে বিশেষ সতর্কতা দিয়ে পিএমডি জানিয়েছে, আগামী অন্তত দুই দিন অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকা এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করা জরুরি। প্রয়োজন ছাড়া পাহাড়ি পথে যাতায়াত না করার আহ্বান জানানো হয়েছে।
 

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ভারী তুষারপাত ও ভূমিধসের কারণে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বহু সড়ক বন্ধ হয়ে গেছে, যাত্রীরা আটকে পড়েছেন এবং তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ও ত্রাণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
 

এর আগে শুক্রবার চিত্রালে তুষারপাতজনিত দুর্ঘটনায় একই পরিবারের অন্তত নয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়, যা চলমান বৈরী আবহাওয়ার ঝুঁকিকে আরও স্পষ্ট করে তুলেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।