ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বিএএসএ-র নতুন কমিটি গঠনের খবর নাকচ, বিজ্ঞপ্তিতে ‘বিভ্রান্ত’ না হওয়ার অনুরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১১:২২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১১:২২:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
বিএএসএ-র নতুন কমিটি গঠনের খবর নাকচ, বিজ্ঞপ্তিতে ‘বিভ্রান্ত’ না হওয়ার অনুরোধ সংগৃহীত

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি গঠন সংক্রান্ত সাম্প্রতিক সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে সংগঠনটি। সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্পষ্টীকরণ প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের অভ্যন্তরে কোনো নতুন কমিটি গঠন করা হয়নি এবং এ সংক্রান্ত যে তথ্যগুলো প্রচারিত হচ্ছে তার কোনো দাপ্তরিক ভিত্তি নেই।
 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় ঢাকার নিউ ইস্কাটনস্থ বিএএসএ-র প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মূলত অ্যাসোসিয়েশনের সদস্যদের পেশাগত ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওই সভায় নতুন কোনো কমিটি গঠন বা নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। অথচ কিছু কিছু সংবাদমাধ্যমে সভাটি কেন্দ্র করে নতুন কমিটি গঠনের খবর প্রকাশিত হয়েছে, যা সংগঠনটির ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 

বিএএসএ স্পষ্ট করে জানিয়েছে, বর্তমান কার্যনির্বাহী কমিটিই সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই না করে এমন তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সংগঠনের সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।