ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সর্বোচ্চ সতর্কবার্তা প্রধান উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০১:৫১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০১:৫১:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সর্বোচ্চ সতর্কবার্তা প্রধান উপদেষ্টার ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দেশের বহুল প্রতীক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৭ জানুয়ারি) সেনাসদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সন্ধিক্ষণে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। তিনি স্পষ্ট করেন যে, ভোটারদের আস্থার প্রতীক হিসেবে বাহিনীটিকে অতীতের ন্যায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
 

​অনুষ্ঠানের শুরুতে ড. ইউনূস মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদ পরবর্তী সময়ে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বিশেষ জোর দিয়ে বলেন, দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত মানুষের জন্য এবারের নির্বাচন হবে নিজেদের আকাঙ্ক্ষা প্রকাশের চূড়ান্ত মাধ্যম। বিশেষ করে তরুণ ভোটার যারা প্রথমবারের মতো ভোট দেবেন, তাদের জন্য একটি শঙ্কামুক্ত পরিবেশ তৈরি করাকে তিনি রাষ্ট্রের ঐতিহাসিক দায়িত্ব হিসেবে অভিহিত করেন।
 

​প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, বিগত সরকারের সময় অবহেলিত এই খাতকে অগ্রাধিকার দিয়ে বর্তমানে নিজস্ব ব্যবস্থাপনায় সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের কাজ চলছে। এছাড়া নেদারল্যান্ডস, মালয়েশিয়া, ইতালি ও জাপানের মতো দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাহিনীকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই উন্নয়নের ধারাবাহিকতা পরবর্তী নির্বাচিত সরকারও বজায় রাখবে। (সূত্র: বাসস)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।