ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাজধানীর ভোটকেন্দ্রে পুলিশের অভিযান: ১৫২টি স্ট্যাম্প উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১০:২৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১০:২৫:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
রাজধানীর ভোটকেন্দ্রে পুলিশের অভিযান: ১৫২টি স্ট্যাম্প উদ্ধার ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ধুপখোলা মাঠ সংলগ্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫২টি কাঠের স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে 'কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ' ভবনের নিচতলায় তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভবনটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের তালিকায় থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

​অভিযান শেষে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভবনটিতে তল্লাশি চালানো হয়। সাততলা বিশিষ্ট এই ভবনটির দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্ট এবং বাকি অংশজুড়ে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালিত হয়। তল্লাশির সময় ভবনের প্রতিটি কক্ষে অভিযান চালানো হলে নিচতলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫২টি স্ট্যাম্প পাওয়া যায়।

 

​অস্ত্র বা বিস্ফোরক জাতীয় কোনো সন্দেহজনক বস্তুর উপস্থিতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জানান, তিনি নিজে উপস্থিত থেকে প্রতিটি বস্তা ও সরঞ্জাম পরীক্ষা করেছেন। সেখানে স্ট্যাম্প ব্যতীত অন্য কোনো আপত্তিকর বস্তু পাওয়া যায়নি। তবে নির্বাচনের আগে একটি সম্ভাব্য ভোটকেন্দ্রে কেন এবং কী উদ্দেশ্যে এত বিপুল সংখ্যক স্ট্যাম্প মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

​উদ্ধারকৃত স্ট্যাম্পগুলো বর্তমানে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।