ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শাহবাগে ফের পুলিশ-ইনকিলাব মঞ্চ সংঘর্ষ: মহিউদ্দিন রনিসহ আহত অর্ধশত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৩:০৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৩:০৬:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
শাহবাগে ফের পুলিশ-ইনকিলাব মঞ্চ সংঘর্ষ: মহিউদ্দিন রনিসহ আহত অর্ধশত ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দফায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের অধিকাংশকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

​প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিকেলে প্রথম দফা সংঘর্ষের পর সন্ধ্যায় আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রাত সাড়ে ৭টার দিকে বারডেম হাসপাতালের দিক থেকে আসা পুলিশের একটি দলকে লক্ষ্য করে আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

​সংঘর্ষের পর শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আহত মহিউদ্দিন রনি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন; তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে একই দিনে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। রাত ১১টার পর শাহবাগ এলাকা থেকে আন্দোলনকারীরা সরে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।