ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

২৭ দিনের লড়াই শেষ: মিয়ানমারের গুলিতে আহত হুজাইফার মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৩:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৩:৪৯:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
২৭ দিনের লড়াই শেষ: মিয়ানমারের গুলিতে আহত হুজাইফার মৃত্যু ছবি: সংগৃহীত

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্ত পাড়ি দিয়ে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) অবশেষে মারা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সে মৃত্যুর সঙ্গে লড়ছিল। হুজাইফার চাচা শওকত আলী আজ সকালে চিকিৎসকদের বরাত দিয়ে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। শিশুটির মরদেহ বর্তমানে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

 

​গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাকালে মিয়ানমারের ওপার থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় বিদ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মাথায় বিদ্ধ গুলিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে থাকায় অস্ত্রোপচার করেও তা অপসারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতির অবনতি হলে গত ১৩ জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ সময় লাইফ সাপোর্টে থাকার পর সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় আজ সকালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

 

​মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান ভয়াবহ সংঘর্ষের প্রভাব গত কয়েক মাস ধরেই বাংলাদেশের সীমান্তে পড়ছে। টেকনাফ ও উখিয়া সীমান্তের ওপারে নিয়মিত বিমান হামলা ও মর্টার শেলের শব্দে এপারের জনপদে আতঙ্ক বিরাজ করছে। হুজাইফার মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় কক্সবাজার-৪ আসনের বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। সীমান্ত এলাকায় বসবাসরত নিরস্ত্র সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।