ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

উপাত্ত সুরক্ষা আইন সংশোধন: ডেটার ‘রিয়াল-টাইম কপি’ রাখা বাধ্যতামূলক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১০:৪৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১০:৪৮:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
উপাত্ত সুরক্ষা আইন সংশোধন: ডেটার ‘রিয়াল-টাইম কপি’ রাখা বাধ্যতামূলক ছবি: সংগৃহীত

দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও জোরদার করতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই অধ্যাদেশটি জারি করেন। সংশোধিত আইনের ২৯ ধারা অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ হিসেবে স্বীকৃত, তাদের ক্লাউডে সংরক্ষিত সমস্ত তথ্যের একটি সিঙ্ক্রোনাইজড রিয়াল-টাইম কপি বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভেতরেই সংরক্ষণ করতে হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বজায় রাখতে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

​সংশোধিত এই অধ্যাদেশে শাস্তির বিধানেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মূল আইনের ৪৮ ধারায় আগে বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড—উভয় বিধানের সুযোগ থাকলেও, নতুন সংশোধনীতে কারাদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। এখন থেকে এই ধারার অধীনে বিচার্য অপরাধের ক্ষেত্রে অপরাধীকে শুধুমাত্র আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানান, আইনের প্রয়োগ সহজতর এবং বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এই সংস্কার আনা হয়েছে। এই অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। (সূত্র: বাসস)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।