ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস প্রধানমন্ত্রী তারেক রহমানের: রোপণ করলেন চারা, স্মৃতিচারণে আবেগাপ্লুত কর্মকর্তা-কর্মচারীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৩:০৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৩:০৫:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস প্রধানমন্ত্রী তারেক রহমানের: রোপণ করলেন চারা, স্মৃতিচারণে আবেগাপ্লুত কর্মকর্তা-কর্মচারীরা ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে আজ শনিবার এটি তাঁর তৃতীয় কর্মদিবস। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। আজ সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ে প্রবেশের পর তিনি একটি স্মারক চারা রোপণ করেন এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

 

​প্রধানমন্ত্রীর এই প্রথম তেজগাঁও অফিসকে কেন্দ্র করে কার্যালয় চত্বরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি অনেক পুরনো কর্মীকে নাম ধরে ডেকে কাছে টেনে নেন। দীর্ঘ সময় পর প্রিয় নেতার এমন আন্তরিকতায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

​অফিস কার্যক্রম শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.) সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

​এরপর প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক কাজের অংশ হিসেবে আসন্ন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতকৃত একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। সরকার প্রধান হিসেবে তাঁর এই উপস্থিতি এবং পুরনো সহকর্মীদের প্রতি মমত্ববোধ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।