ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

৭ দিনে বকেয়া বেতন ও ১২ মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১২:৪১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১২:৪৩:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
৭ দিনে বকেয়া বেতন ও ১২ মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতসহ সকল শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামী ৭ কর্মদিবসের মধ্যে বকেয়া বেতন এবং ১২ মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধের জন্য মালিকপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

​মঙ্গলবার (০৩ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম এবং আরএমজি টিসিসি-র ২৩তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।


সিদ্ধান্তসমূহ:

১. আগামী ৭ কর্মদিবসের মধ্যে সকল বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে।
২. শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে।
৩. ​কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া এই মুহূর্তে শ্রমিকদের লে-অফ বা ছাঁটাই করা যাবে না।
৪. জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পাশাপাশি শ্রম আইন ২০০৬ অনুযায়ী মালিক ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে ছুটি নির্ধারণ করবেন।


সভায় মন্ত্রী বলেন, "মালিক ও শ্রমিকপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে যাতে কোনো ধরনের জনভোগান্তি বা শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়।" তিনি আরও জানান, সরকার শ্রমখাতে স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে।

 

​বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক মালিকদের প্রতি সময়মতো বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানান। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

​বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব যেন দেশের শ্রমখাতে না পড়ে সেজন্যই সরকার আগাম এই কঠোর পদক্ষেপ নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।