ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করল চীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১২:০৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১২:০৭:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করল চীন ইরানে সরকার পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক অবস্থান নিয়েছে চীন। একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে জানিয়েছে দেশটি।
চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার মধ্যে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে চীন। বলেছে, এমন যে–কোনো পদক্ষেপে জনগণের সমর্থনের অভাব আছে। গতকাল রোববার চীনের রাজধানী বেইজিংয়ে এক বার্ষিক সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কালার রেভল্যুশন বা সরকার পরিবর্তনের নীল নকশা কখনোই সাধারণ মানুষের সমর্থন পাবে না। খবর বিডিনিউজের।
 
ইরান এবং সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে মধ্যপ্রাচ্যে এই সামরিক অভিযান বন্ধের দাবি জানান, যাতে সংঘাত বেড়ে যাওয়া এবং ছড়িয়ে পড়া ঠেকানো যায়। ওয়াং ই বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না। এতে কারো কোনো মঙ্গল হবে না। শক্তি দিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়াবে এবং নতুন সংকটের জন্ম দেবে।
 
মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রক উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলিক বিষয়গুলো সেখানকার দেশগুলোর নিজেদেরই স্বাধীনভাবে নির্ধারণ করে নেওয়া উচিত। তাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। গায়ের জোর থাকলেই যুক্তি সব সময় সঠিক হয় না। বিশ্বকে আমরা জঙ্গলের রাজত্বে ফিরে যেতে দিতে পারি না।
 
সব পক্ষকে যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন মধ্যপ্রাচ্যে শৃক্সখলা ফিরিয়ে আনা এবং বিশ্ব শান্তি রক্ষায় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।
 
এক সপ্তাহ আগে ইরানে ইসরায়েল–যুক্তরাষ্ট্র হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। সেইসঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের মুখে থাকলেও রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অটল ও অবিচল থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
 
এদিকে, গত শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিষদ তাদের এক গোপন নথিতে দাবি করেছে, বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও ইরানের বর্তমান সামরিক ও ধর্মীয় শাসনকাঠামো উপড়ে ফেলা অসম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতৃত্ব পরিবর্তন করে তার পছন্দের কাউকে বসাতে পারবেন বলে যে দাবি করে আসছেন, গোয়েন্দা সংস্থার গোপন নথি সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। নথিতে উল্লেখ করা হয়েছে, এমন অভিযানের পরিণতি হবে অনিশ্চিত।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।