ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মার্কিন হামলার পরও খার্গ দ্বীপে তেল রফতানি স্বাভাবিক: ইরানের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১১:৩৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১১:৩৭:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
মার্কিন হামলার পরও খার্গ দ্বীপে তেল রফতানি স্বাভাবিক: ইরানের দাবি

মার্কিন সামরিক হামলার পরও ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপে কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দ্বীপে দৈনন্দিন জীবনযাত্রা ও তেল রফতানি কার্যক্রম কোনোভাবেই বন্ধ হয়নি এবং কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
 

ইরানের সংসদীয় শক্তি কমিটির এক মুখপাত্রের বরাতে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক হামলার পরও খার্গ দ্বীপে তেল প্রক্রিয়াকরণ ও রফতানি কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, কর্মীরা ২৪ ঘণ্টা কাজ করছেন যাতে তেল সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

একই সঙ্গে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়ে ওই মুখপাত্র বলেন, খার্গ দ্বীপকে লক্ষ্য করে আবার কোনো আক্রমণের চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তার ভাষায়, হরমুজ প্রণালীতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার চেয়েও বড় প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে প্রতিপক্ষ।

গত শুক্রবার (১৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন, খার্গ দ্বীপে পরিচালিত হামলায় যুক্তরাষ্ট্র সব সামরিক স্থাপনা ধ্বংস করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে দ্বীপটির তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
 

খার্গ দ্বীপ ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এই দ্বীপের মাধ্যমেই রফতানি করা হয়। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে এখান থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৫ লাখ ৪০ হাজার থেকে ১৭ লাখ ব্যারেল তেল রফতানি হয়েছে, যা ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত তীব্র আকার ধারণ করে। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালীতে চলাচল সীমিত হয়ে পড়ে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলছে।
 

পরিস্থিতির জেরে ইরান বিভিন্ন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, এসব হামলা মূলত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, যদিও এতে বেসামরিক অবকাঠামোর ক্ষতির খবরও পাওয়া গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।