ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মার্কিন ১৮ প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে আইআরজিসির 'বৈধ লক্ষ্যবস্তু' ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১১:৫২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১১:৫২:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
মার্কিন ১৮ প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে আইআরজিসির 'বৈধ লক্ষ্যবস্তু' ঘোষণা ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের ১৮টি বড় প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে ঘোষণা করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৮টা থেকে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে বাহিনীটি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের পরিচালিত বিভিন্ন অভিযানে ইরানের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআরজিসির দাবি, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আইসিটি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে কর্মরত কোম্পানিগুলো ইরানের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির কাজে সরাসরি সহায়তা করছে। এর আগে এসব কোম্পানিকে সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেছে বলে অভিযোগ আইআরজিসির।

আইআরজিসির এই হুমকির তালিকায় থাকা ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা এবং বোয়িং-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। এছাড়া এনভিডিয়া, ওরাকল এবং জেপি মর্গানের মতো আর্থিক ও প্রযুক্তি জায়ান্টদের নামও তালিকায় রয়েছে। বাহিনীটির ভাষ্যমতে, ‘ইরানের প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এসব কোম্পানির সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের মুখোমুখি হবে।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।