ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইসরাইলে সমন্বিত হামলা: ইরান, হিজবুল্লাহ ও হুতির আঘাতে নিহত-আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:০৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:০৮:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
ইসরাইলে সমন্বিত হামলা: ইরান, হিজবুল্লাহ ও হুতির আঘাতে নিহত-আহত ছবি সংগৃহীত

ইসরাইলের বিভিন্ন স্থানে ইরান, হিজবুল্লাহ ও ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের সমন্বিত হামলার দাবি সামনে এসেছে, যেখানে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত ও উপকূলীয় হাইফাসহ একাধিক এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। এসব হামলায় অন্তত চারজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 

হুতি-সমর্থিত আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে তারা এই হামলা পরিচালনা করেছে এবং এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ইসরাইলি সামরিক বাহিনীর সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইয়েমেন থেকে ছোড়া ড্রোন ইলাত শহরের দিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের জবাব হিসেবে ইরানের পক্ষ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরাইলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হানে বলে দাবি করা হয়েছে। এতে অন্তত চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়।
 

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) উপকূলীয় শহর হাইফায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হামলায় আরও কয়েকজন আহত হন এবং আশপাশের স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
 

ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সহায়তায় কয়েক ঘণ্টা ধরে পরিচালিত উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের সমন্বিত হামলার ঘটনা অঞ্চলটিতে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।