ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিসের চার নভোচারী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১০:৪৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১০:৪৭:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিসের চার নভোচারী চাঁদকে কেন্দ্র করে পরিচালিত আর্টেমিস মিশন সফলভাবে শেষ করে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। বৈজ্ঞানিক পরীক্ষা, ভবিষ্যৎ মানব অবতরণ ও গভীর মহাকাশ অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে নাসার আর্টেমিস-II মিশন। ৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো মানুষকে চাঁদের চারপাশে ঘুরিয়ে এনে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে।
 
স্থানীয় সময় শুক্রবার (স্থানীয় সময়) প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে নিরাপদে অবতরণ করেন চার নভোচারী। পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চগতির পুনঃপ্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে তাদের অবতরণ সম্পন্ন হয়। অবতরণের পর উদ্ধারকারী দল দ্রুত তাদের সংগ্রহ করে।
 
শনিবার (১১ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
ঐতিহাসিক এই অভিযানে অংশ নেন রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ক্রিস্টিয়ানা কোচ এবং জেরিমি হ্যানসেন। তারা ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১০ দিনের যাত্রায় মহাকাশে পাড়ি জমান। মিশন চলাকালে নভোচারীরা চাঁদের অদৃশ্য পাশ দিয়ে প্রদক্ষিণ করেন। এটি যা ১৯৭২ সালের অ্যাপোলো-১৭-এর পর প্রথম মানবচালিত চন্দ্র অভিযান। এই যাত্রায় তারা মানব ইতিহাসে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেন।
 
এই মিশন ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্টেমিস-IV-এর মতো মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ওরিয়ন ক্যাপসুলের হিট শিল্ড, ন্যাভিগেশন এবং লাইফ-সাপোর্ট সিস্টেম পরীক্ষা করা হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে ফেরার সময় তীব্র তাপের কারণে স্বল্প সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি মহাকাশযাত্রার সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
 
বিশেষজ্ঞরা বলছেন, এই মিশন ভবিষ্যতের চাঁদে অবতরণ কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্টেমিস IV মিশনের মতো ভবিষ্যৎ মিশনের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি যাচাই করা হয়েছে। এই অভিযানে কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ডও গড়া হয়েছে। ভিক্টর গ্লোভার চাঁদ প্রদক্ষিণকারী প্রথম বর্ণবাদী ব্যক্তি, ক্রিস্টিনা কখ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-আমেরিকান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।
 
মিশনের সময় নভোচারীরা চাঁদের পৃষ্ঠের বিশদ বর্ণনা দেন এবং সূর্যগ্রহণসহ বিভিন্ন মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেন। মিশন কমান্ডার রিড উইজম্যান বলেন, আমরা আশা করি, এই যাত্রা পৃথিবীর মানুষকে অন্তত কিছু সময়ের জন্য হলেও থামিয়ে দেবে এবং মনে করিয়ে দেবে আমাদের এই গ্রহটি কতটা সুন্দর ও বিশেষ।
 
বর্তমানে নভোচারীরা চিকিৎসা পরীক্ষা শেষে শিগগিরই হিউস্টনের জনসন স্পেস সেন্টারে ফিরে যাবেন। মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, আমরা চেয়েছিলাম পৃথিবীর মানুষ যেন এক মুহূর্তের জন্য থেমে এই সুন্দর গ্রহটিকে নতুনভাবে উপলব্ধি করে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ থেকে তারা পৃথিবীর অনন্য সৌন্দর্য, সূর্যগ্রহণ এবং উল্কাপাতের দৃশ্য প্রত্যক্ষ করেন। নিরাপদ প্রত্যাবর্তনের পর নভোচারীরা এখন স্বাস্থ্য পরীক্ষা শেষে টেক্সাসের জনসন স্পেস সেন্টারে ফিরবেন।-আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।