ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: সাঘাটায় বিএনপি নেতা ও ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৪:০৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৪:০৬:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: সাঘাটায় বিএনপি নেতা ও ব্যবসায়ী গ্রেপ্তার সংগৃহীত ছবি
 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বিএনপি নেতা ও এক বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরে রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাথালিয়া গ্রামের জহর লালের ছেলে জুয়েল আমিন এবং কচুয়া হাট গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সবুজ মিয়া। জুয়েল আমিন স্থানীয়ভাবে সাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বোয়াল গেট হয়ে মুন্সিরহাট এলাকায় পরিবহনের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়।
 

এ ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা গেছে। সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, জুয়েল আমিন দলের একজন ওয়ার্ড সভাপতি হলেও তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ থাকায় বিষয়টি নিয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।