ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মধ্যপ্রাচ্য সংকটে ইউক্রেনকে সময় দিচ্ছে না যুক্তরাষ্ট্র: জেলেনস্কির হতাশা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০১:১০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০১:১০:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
মধ্যপ্রাচ্য সংকটে ইউক্রেনকে সময় দিচ্ছে না যুক্তরাষ্ট্র: জেলেনস্কির হতাশা ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরানের ‍যুদ্ধের কারণে মার্কিন শান্তি আলোচনাকারীদের কাছে ‘ইউক্রেনের জন্য কোনো সময় নেই’। একই সঙ্গে তিনি মার্কিন অস্ত্র সরবরাহে ব্যাঘাত ঘটার বিষয়েও হতাশা প্রকাশ করেছেন। খবর রোয়া নিউজের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জার্মান টেলিভেশন জেডডিএফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার- যারা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতা করতে সাহায্য করেছেন- তারা বর্তমানে ‘ইরানের সঙ্গে নিরন্তর আলোচনায়’ ব্যস্ত রয়েছেন।

জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র যদি রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ সৃষ্টি না করে এবং রাশিয়ার সঙ্গে কেবল মৃদু সংলাপে লিপ্ত থাকে, তাহলে তারা (রাশিয়া) আর ভয় পাবে না।”

​২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের এই ভয়াবহতম সংঘাত (দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর) বন্ধে মার্কিন নেতৃত্বাধীন আলোচনা স্থবির হয়ে পড়েছে। ফেব্রুয়ারিতে জেনেভায় শেষবার বৈঠকের পর রুশ ও ইউক্রেনীয় আলোচনাকারীরা আর কোনো সাক্ষাৎ করেননি।

​জেলেনস্কি জানান, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়টি এখন একটি ‘বড় সমস্যায়’ পরিণত হয়েছে। তিনি বলেন, “যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের জন্য অস্ত্রের সরবরাহ কমে যাবে। এটি খুবই সংকটাপন্ন পরিস্থিতি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপকরণের ক্ষেত্রে।”

​নরওয়ে সফরের সময় এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি পরবর্তীতে বলেন যে, এটি বিশেষ করে প্যাক-৩ এবং প্যাক-২ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জন্য একটি বড় সমস্যা।

​তিনি জানান, এগুলো মূলত পিইউআরএল প্রোগ্রামের মাধ্যমে কেনা হয়েছিল, যা গত বছর চালু হয় এবং এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে ইউক্রেন মার্কিন সরঞ্জাম হাতে পায়।

​জেলেনস্কি বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর একেবারে প্রথম দিকেই আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে।” তিনি উল্লেখ করেন যে, সরবরাহগুলো ‘ধীরগতিতে’ আসছে এবং এটি তাদের জন্য একটি ‘খুবই কঠিন পরিস্থিতি’।

​নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোরের পাশে দাঁড়িয়ে জেলেনস্কি এই মন্তব্য করেন। দুই নেতা ঘোষণা করেন যে, তারা ‘উন্নত প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি যৌথ ঘোষণা’ স্বাক্ষর করেছেন।

নরওয়ে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নরওয়েজিয়ান এবং ইউক্রেনীয় প্রতিরক্ষা শিল্প আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এবং এখন থেকে ‘নরওয়েতে ইউক্রেনীয় ড্রোন তৈরি করা হবে’।

​এর আগে মঙ্গলবার, জেলেনস্কি বার্লিনে একটি সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যেখানে তারা চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ (যা এখন পঞ্চম বছরে পদার্পণ করেছে) নিয়ে আলোচনা করেন।

​দুই দেশ প্রতিরক্ষা কেন্দ্রিক একটি কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাও দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।