ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র, নতুন অবস্থান ঘোষণা ভ্যান্সের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১১:১৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১১:৪৯:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র, নতুন অবস্থান ঘোষণা ভ্যান্সের ছবি সংগৃহীত

ইউক্রেনকে আর বিনামূল্যে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ দিয়ে কিয়েভকে অস্ত্র সরবরাহের নীতি বন্ধ করা হয়েছে, যা দেশটির নতুন কৌশলগত অবস্থানকে নির্দেশ করে।
 

জর্জিয়ায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভ্যান্স জানান, ইউরোপীয় দেশগুলো চাইলে নিজেদের অর্থে অস্ত্র কিনে ইউক্রেনকে সহায়তা দিতে পারে, তবে যুক্তরাষ্ট্র আর সরাসরি অর্থায়ন করবে না। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে তিনি একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হিসেবে উল্লেখ করেন, যা ভবিষ্যতে ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ফ্রন্টে দুই শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউক্রেনের একাধিক অঞ্চলে রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে ওডেসা বন্দরসহ অন্তত নয়টি স্থানে বড় ধরনের আক্রমণের খবর পাওয়া গেছে। এতে বিদ্যুৎ অবকাঠামো ও আবাসিক স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
 

অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা জোরদার করেছে বলে দাবি করেছে কিয়েভ। তাদের ভাষ্য অনুযায়ী, রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিপুল সংখ্যক ড্রোন ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তবে এই প্রতিরোধের মধ্যেও রাশিয়া দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে অভিযান আরও জোরদার করেছে।
 

এই প্রেক্ষাপটে চীন সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনকে ঘিরে ইউরোপে নতুন সামরিক জোট গঠনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তার মতে, রাশিয়াকে প্রতিরোধের দায়িত্ব ইউরোপের ওপর চাপিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র এশিয়া অঞ্চলে চীনের দিকে আরও বেশি মনোযোগ দিতে চাইছে।
 

ল্যাভরভ আরও বলেন, ইউক্রেনে ফ্রান্স ও যুক্তরাজ্যের সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন অবস্থান এবং চলমান যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনের জন্য সামনের দিনগুলোতে আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।