ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মার্কিন নৌ-অবরোধের মুখে ২১টি জাহাজ ফেরত: উত্তপ্ত পারস্য উপসাগর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:১১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১২:২১:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
মার্কিন নৌ-অবরোধের মুখে ২১টি জাহাজ ফেরত: উত্তপ্ত পারস্য উপসাগর ছবি: সংগৃহীত
গেল ১৩ই এপ্রিল থেকে পারস্য এবং ওমান উপসাগরে ইরানের বন্দরগুলোতে ঘিরে মার্কিন নৌ অবরোধ শুরু হয়েছে। অবরোধ শুরু হওয়ার পর থেকে ইরানের একুশটি জাহাজকে বন্দরের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম। 

গেল শুক্রবার রাতে সেন্টকম স্যোসাল প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে কঠোর নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে একুশটি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে ঘুরে ইরানি বন্দরে ফিরে গেছে।

এই আপডেটটি এমন সময়ে এসেছে যখন  সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। 

যদিও ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে ইরানি বন্দরের অবরোধ তুলে না নিলে নৌ-রুটটিতে আবার বন্ধ করে দেওয়া হবে।

জাহাজ কোম্পানিগুলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা অবলম্বন করেছে। যার ফলে গেল শুক্রবার পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-রুটটি দিয়ে মাত্র কয়েকটি জাহাজ চলাচল করেছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।