ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইসলামাবাদ বৈঠকে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত, বলছে পাকিস্তান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১১:১৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১১:১৮:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
ইসলামাবাদ বৈঠকে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত, বলছে পাকিস্তান ছবি: সংগৃহীত

 

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি বৈঠকে ইরানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ইরানকে আলোচনায় আনতে পাকিস্তান সক্রিয় প্রচেষ্টা চালালেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।
 

তিনি জানান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং কূটনৈতিক সংলাপের পথেই এগোতে চাচ্ছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, চলমান উত্তেজনা প্রশমনে আলোচনায় অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
 

তথ্যমন্ত্রী আরও জানান, ২২ এপ্রিল ভোরে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়সীমার আগেই আলোচনায় অগ্রগতি না হলে কূটনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। ইতোমধ্যে দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের জন্য ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে নিরাপত্তা জোরদার করতে প্রায় ২০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করলেও ইরান এখনো অংশগ্রহণ নিয়ে স্পষ্ট অবস্থান জানায়নি। বিশেষ করে হরমুজ প্রণালি এলাকায় একটি ইরানি জাহাজ আটক করার ঘটনার পর তেহরান আলোচনায় না যাওয়ার ইঙ্গিত দেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
 

একইসঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, কূটনৈতিক সমাধান না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে আবারও অভিযান শুরু করা হতে পারে। ফলে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।