চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ১২:৩০:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ১২:৩০:২৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০৫ বার পঠিত
দাবি আদায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন সংকট নিরসনে আজ সোমবারের মধ্যে রেল প্রতিনিধিদের সাথে বৈঠকে সন্তোষজনক ফলাফল না এলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
গতকাল রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্টস’ ব্যানারে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে। শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত সময়সূচি বজায় রাখা এবং আধুনিক মানের বগি সংযোজন করা জরুরি। আগামীকাল (সোমবার) রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে যদি কোনো কার্যকর ফলাফল না আসে, তাহলে আমরা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।