ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পড়া মুখস্থ করার কিছু কার্যকরী কৌশল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১২:৪৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১২:৪৪:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৯ বার পঠিত
পড়া মুখস্থ করার কিছু কার্যকরী কৌশল প্রতীকী ছবি- ( সংগৃহীত)
পরীক্ষার সময় ঘনিয়ে এলেই অনেক শিক্ষার্থীর সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়—পড়া মুখস্থ রাখা। অনেকেই দীর্ঘ সময় পড়াশোনা করেও তা মনে রাখতে পারেন না। তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে সহজেই পড়া মনে রাখা যেতে পারে ।

ছোট ছোট অংশে ভাগ করে পড়া
একসাথে বড় অধ্যায় মুখস্থ করার চেষ্টা না করে তা ছোট ছোট অংশে ভাগ করে পড়া বেশি কার্যকর। এতে মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং তথ্য দীর্ঘসময় মনে থাকে।

রিভিশন বা পুনরাবৃত্তি
একবার পড়ে ছেড়ে দিলে তা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। নির্দিষ্ট সময় পরপর একই বিষয় পুনরায় পড়লে তা দীর্ঘমেয়াদে মনে থাকে। প্রতিদিন অল্প সময় হলেও রিভিশন করা উচিত।

নিজেকে বুঝিয়ে পড়া (Active Recall)
শুধু পড়া নয়, নিজেকে প্রশ্ন করে বা অন্য কাউকে বুঝিয়ে বলার মাধ্যমে পড়া মুখস্থ করা বেশি কার্যকর। এতে মস্তিষ্ক সক্রিয়ভাবে কাজ করে এবং তথ্য সহজে সংরক্ষিত হয়।

লিখে লিখে অনুশীলন
পড়া লিখে অনুশীলন করলে তা মনে রাখার ক্ষমতা বাড়ে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র বা পয়েন্টগুলো বারবার লিখলে তা দীর্ঘস্থায়ী হয়।

সঠিক সময় নির্বাচন
সকালের সময় পড়ার সবচেয়ে উপযুক্ত সময়। কারণ তখন মস্তিষ্ক সতেজ থাকে। তবে এক্ষেত্রে রাতে দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাসও গড়ে তুলতে হবে।

বিরতি নিয়ে পড়া
একটানা দীর্ঘসময় পড়াশোনা করলে ক্লান্তি চলে আসে। তাই ২৫-৩০ মিনিট পড়ার পর ৫ মিনিট বিরতি নিলে মনোযোগ বাড়ে এবং পড়া মনে রাখতে সুবিধা হয়।

ডিজিটাল বিভ্রান্তি এড়িয়ে চলা
পড়ার সময় মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা জরুরি। এগুলো মনোযোগ নষ্ট করে এবং পড়া মুখস্থ করতে বাধা সৃষ্টি করে।

পর্যাপ্ত ঘুম ও সুস্থ জীবনযাপন
মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হলে স্বাস্থ্য ভালো থাকে যা পড়া মনে রাখতে সাহায্য করে।

পড়া সহজে মুখস্থ করা যেতে পারে , যদি সঠিক কৌশল অনুসরণ করা যায় ইনশাআল্লাহ । নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে যেকোনো শিক্ষার্থী তার পড়া সহজেই মনে রাখতে সক্ষম হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।