ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

এআই পেন্ডেন্ট আনছে মেটা: ওয়্যারেবল প্রযুক্তিতে নতুন যুগের ইঙ্গিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১১:৩২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
এআই পেন্ডেন্ট আনছে মেটা: ওয়্যারেবল প্রযুক্তিতে নতুন যুগের ইঙ্গিত ছবি: সংগৃহীত

স্মার্ট গ্লাসের সাফল্যের ধারাবাহিকতায় এবার নতুন এক চমক নিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ‘এআই পেন্ডেন্ট’ বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি, যা ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে সার্বক্ষণিক কাজ করবে।
 

২০২৫ সালের শেষদিকে এআই স্টার্টআপ ‘লিমিটলেস’ অধিগ্রহণের পর, সেই প্রযুক্তির ওপর ভিত্তি করেই এই নতুন ডিভাইসটি তৈরি করা হচ্ছে। পেন্ডেন্টটি হবে ছোট আকৃতির এবং এতে কোনো স্ক্রিন থাকবে না। ব্যবহারকারী এটি গলায় লকেট হিসেবে পরতে পারবেন অথবা কাপড়ে ক্লিপ করে রাখতে পারবেন।
 

ডিভাইসটির মূল লক্ষ্য হলো ‘অলওয়েজ-অন কনটেক্সট অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করা। এতে থাকবে উন্নত মাইক্রোফোন সিস্টেম, যা আশপাশের কথোপকথন নির্দিষ্ট সময় পর্যন্ত রেকর্ড করতে সক্ষম। পাশাপাশি এআই প্রযুক্তির মাধ্যমে সেই অডিও দ্রুত টেক্সটে রূপান্তর করা যাবে এবং দীর্ঘ আলোচনার সংক্ষিপ্ত সারাংশও তৈরি করা সম্ভব হবে।
 

এছাড়া ব্যবহারকারীর ইমেইল, ক্যালেন্ডার ও অন্যান্য ডিজিটাল অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করবে এই ডিভাইস। প্রয়োজনীয় কাজের জন্য রিমাইন্ডার দেওয়া এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়ার সুবিধাও থাকবে এতে।
 

এর আগে মেটা, চশমা নির্মাতা প্রতিষ্ঠান এসিলরলুক্সোটিকার সঙ্গে যৌথভাবে রে-ব্যান ও ওকলি ব্র্যান্ডের স্মার্ট গ্লাস তৈরি করে প্রযুক্তি বিশ্বে ব্যাপক সাড়া ফেলে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার নতুন এই ওয়্যারেবল ডিভাইস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
 

তবে মেটার হার্ডওয়্যার বিভাগ ‘রিয়ালিটি ল্যাবস’ দীর্ঘদিন ধরে লোকসানের মুখে রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এই বিভাগের লোকসান দাঁড়িয়েছে ৪.০৩ বিলিয়ন ডলার, যেখানে আয় ছিল মাত্র ৪০২ মিলিয়ন ডলার। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নতুন কৌশল গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
 

ওয়্যারেবলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেলের নেতৃত্বে মেটা ২০২৬ সালের মধ্যে প্রায় ১ কোটি ডিভাইস বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি ‘Wearables for Work’ নামে ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য বিশেষ সেবাও চালুর পরিকল্পনা রয়েছে।
 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই ও দৈনন্দিন জীবনের সমন্বয়ে এই পেন্ডেন্ট ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। আগামী বছর থেকেই ডিভাইসটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করার পরিকল্পনা রয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।