ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা জেলে আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা জেলে আহত ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির গুলিতে মো. আয়ুব (২৮) নামে এক রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪ এর ব্লক-৪ এর বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।

গত শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং সীমান্তের ওপারে নাফ নদীর রাখাইনের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। তবে তিনি শনিবার (৬ জুন) সকালে টেকনাফের হোয়াইক্যং ছোটবিল বিজিবি পোস্টের কাছে ফিরে আসেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ ছোটবিল পোস্টের নিকট মো. আইয়ুব (২৮) নামের ওই রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে তিনি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫ কিলোমিটার মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া এলাকায় প্রবেশ করেন। এসময় আরাকান আর্মির সদস্যদের গুলিতে তিনি আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

বিজিবি কর্মকর্তা আরো জানান, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে যেন কেউ মিয়ানমারে প্রবেশ না করে সে বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে।

পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।