ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

'চ্যাটের যুগ শেষ' — চ্যাটজিপিটিকে 'সুপার অ্যাপ' বানাচ্ছে ওপেনএআই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১২:৫০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১২:৫৭:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
'চ্যাটের যুগ শেষ' — চ্যাটজিপিটিকে 'সুপার অ্যাপ' বানাচ্ছে ওপেনএআই সংগৃহীত ছবি
 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটজিপিটির নতুন সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে। এই সংস্করণে কোডিং টুল, এআই এজেন্টসহ বিভিন্ন সেবা যুক্ত করে প্ল্যাটফর্মটিকে একটি পূর্ণাঙ্গ 'সুপার অ্যাপ'-এ রূপান্তরের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাতে প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে আধিপত্য আরও মজবুত করা এবং সম্ভাব্য আইপিওর আগে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
 

ওপেনএআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, 'চ্যাটের যুগ শেষ হয়ে যাচ্ছে।' প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটিকে শুধু কথোপকথনের টুল না রেখে বিভিন্ন অর্থপ্রদানভিত্তিক পণ্য ও সেবার কেন্দ্রীয় প্রবেশদ্বারে পরিণত করতে চাইছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এআই কোডিং টুল 'কোডেক্স'। ওপেনএআইয়ের পণ্য ও প্ল্যাটফর্ম বিভাগের প্রধান থিবো কটিয়াক্স জানিয়েছেন, তারা এমন একটি পণ্য তৈরি করতে চান যা ব্যক্তিগত এজেন্ট হিসেবে ব্যবহারকারীর ব্যক্তিগত ও পেশাগত উভয় কাজেই সহায়তা করবে।
 

গত বছর থেকেই চ্যাটজিপিটিকে সুপার অ্যাপে রূপান্তরের আলোচনা চলছিল। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণভাবে 'সাইড কোয়েস্ট' হিসেবে পরিচিত কিছু স্বতন্ত্র প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে। ভিডিও নির্মাণ এআই টুল 'সোরা'র মতো প্রকল্পও এই তালিকায় রয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।