ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মার্কিন হামলায় জাহাজে ৩ ভারতীয় নাবিক নিখোঁজ, যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব ভারতের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:২০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:২০:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
মার্কিন হামলায় জাহাজে ৩ ভারতীয় নাবিক নিখোঁজ, যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব ভারতের সংগৃহীত ছবি
 

ওমান উপকূলের কাছে মার্কিন বাহিনীর হামলায় একটি জাহাজে আগুন লাগলে তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে তলব করেছে ভারত সরকার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় 'সেত্তেবেল্লো' নামের পালাউ-পতাকাবাহী জাহাজটিতে 'নির্ভুল হামলা' চালানো হয়। তাদের দাবি, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল। যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা জানায়, জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন লাগে এবং এটি ওমানের সোহার বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে বিপদ সংকেত পাঠায়।
 

জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমান নৌবাহিনীর উদ্ধার অভিযানে ২১ জনকে উদ্ধার করা হলেও তিনজন এখনো নিখোঁজ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে নয়াদিল্লি অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
 

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ এ ধরনের ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়ে নিখোঁজ নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ইরানকে ঘিরে মার্কিন নৌ অবরোধের আইনি ও নৈতিক বৈধতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে এবং ইতোমধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে সংকটপূর্ণ পর্যায়ে থাকা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।