ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কালিয়াকৈরে কারখানার পানি পান করে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০১:৩৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০১:৩৪:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
কালিয়াকৈরে কারখানার পানি পান করে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি সংগৃহীত ছবি
 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটার পর অসুস্থ শ্রমিকদের দ্রুত স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকরা। কিছু সময়ের মধ্যেই তাদের অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে কারখানাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।
 

অসুস্থ কয়েকজন শ্রমিকের দাবি, পানিতে অস্বাভাবিক দুর্গন্ধ ছিল। পানি পান করার অল্প সময়ের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। পরে একই ধরনের উপসর্গ নিয়ে আরও অনেক শ্রমিক চিকিৎসা নিতে বাধ্য হন।
 

ড্রেসম্যান লিমিটেড কারখানার এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার মতে, কয়েকদিন আগে টানা বর্ষণের ফলে আশপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এতে পানির উৎস কোনোভাবে দূষিত হয়ে থাকতে পারে। তবে কারখানার পানিতে সরাসরি কোনো সমস্যা পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন।
 

তিনি আরও জানান, কারখানা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন। তবে বিভিন্ন সূত্রে আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অসুস্থদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আক্রান্ত শ্রমিকদের কেউই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় নেই।
 

ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানির মান ও অন্যান্য সম্ভাব্য উৎস পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিতে পারে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।