ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

৪৮ ঘণ্টায় দুবাই টুরিস্ট ভিসা, পর্যটকদের জন্য হোটেল ও ভ্রমণে বিশেষ ছাড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ১০:২৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ১০:২৫:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮৬ বার পঠিত
৪৮ ঘণ্টায় দুবাই টুরিস্ট ভিসা, পর্যটকদের জন্য হোটেল ও ভ্রমণে বিশেষ ছাড় ছবি: সংগৃহীত

পর্যটন খাতকে গতিশীল করতে নতুন সুবিধা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এখন দেশটিতে মাত্র ৪৮ কর্মঘণ্টার মধ্যেই টুরিস্ট ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে হোটেল, বিনোদন কার্যক্রম এবং বিভিন্ন ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় চালু করা হয়েছে।
 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন মৌসুমে পর্যটক সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাভেল এজেন্টদের তথ্য অনুযায়ী, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি আবাসন ও বিভিন্ন আউটডোর কার্যক্রমেও উল্লেখযোগ্য মূল্যছাড় দেওয়া হচ্ছে।
 

বর্তমানে দুবাইয়ের কিছু হোটেলে মাত্র ১৩৯ দিরহামেই কক্ষ ভাড়া পাওয়া যাচ্ছে, যা সাধারণ সময়ের তুলনায় অনেক কম। এছাড়া পর্যটকদের জন্য ডেজার্ট সাফারি, জেট স্কি রাইড এবং বাগি রাইডসহ জনপ্রিয় বিনোদন কার্যক্রমেও বিশেষ ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে।

ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে আবাসন সাধারণত বড় অংশ দখল করে। তবে এই মৌসুমে অনেক হোটেল পর্যটক আকর্ষণে মূল্যছাড় ও বিশেষ প্যাকেজ ঘোষণা করায় তুলনামূলক কম খরচে ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।
 

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, শুধুমাত্র অনলাইন বুকিংয়ের ওপর নির্ভর না করে ভ্রমণকারীদের উচিত বিভিন্ন হোটেলের চলমান অফার যাচাই করা। অনেক ক্ষেত্রে সরাসরি যোগাযোগ বা নির্দিষ্ট সময়ের প্রচারণার মাধ্যমে আরও সাশ্রয়ী দামে কক্ষ পাওয়া যেতে পারে। কারণ চাহিদা, মৌসুম এবং প্রচারণাভেদে হোটেল ভাড়া পরিবর্তিত হয়ে থাকে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।