ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষায় ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার, যেভাবে চালু করবেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:৪৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:৪৯:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫৬ বার পঠিত
ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষায় ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার, যেভাবে চালু করবেন ছবি: সংগৃহীত

 

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা জোরদার করতে ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি বিশেষ ফিচার চালু করেছে, যা সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলে ব্যবহারকারীর পরিচয় যাচাই সহজ করে। এই ফিচারটি অ্যাকাউন্টের প্রকৃত মালিক নিশ্চিত করতে সহায়তা করে এবং হ্যাকিং বা অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
 

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক বা পরিচয় যাচাইজনিত জটিলতা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করছে, যার মধ্যে ‘ভেরিফিকেশন সেলফি’ একটি কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি সক্রিয় থাকলে প্রয়োজন অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর মুখাবয়ব শনাক্তের মাধ্যমে পরিচয় যাচাই করতে পারে, ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়াও সহজ হয়।
 

এই ফিচার চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা মেনু থেকে Settings & Privacy-এ যেতে হবে। সেখান থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করতে হবে। এরপর Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করতে হবে।
 

পরবর্তী ধাপে নির্দিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করে Next বাটনে চাপলে নিবন্ধিত ই-মেইলে একটি কোড পাঠানো হবে। কোডটি সঠিকভাবে প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়ে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী সেলফি যাচাই সম্পন্ন করতে হবে। যাচাই প্রক্রিয়ায় মাথা নড়ানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। সফলভাবে যাচাই সম্পন্ন হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।
 

তবে শুধু এই ফিচার চালু করলেই সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয় না। বিশেষজ্ঞরা শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় রাখা, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা, নিয়মিত লগইন কার্যক্রম পর্যবেক্ষণ এবং অ্যাকাউন্টের ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।