ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের: যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চরম পর্যায়ে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০২:০৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০২:০৩:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের: যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চরম পর্যায়ে ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রতিবাদে দেশটিতে ফের শক্তিশালী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালি' অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ রোববার (১২ জুলাই) বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলতি সপ্তাহে এটি ইরানে তাদের তৃতীয় দফা হামলা। আইআরজিসির হামলায় সাইপ্রাসের জাহাজটির ইঞ্জিন কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এর মূল্য তাদের দিতে হবে।"

এদিকে, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, বারবার নির্দেশনা অমান্য করায় একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালি বন্ধ করা হয়েছে। তারা আরও সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র যদি কোনো ‘আগ্রাসী পদক্ষেপ’ নেয়, তবে এই অঞ্চলে মার্কিন নতুন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে তেলের ট্যাংকারে হামলার জেরে শুরু হওয়া এই পাল্টাপাল্টি সংঘাতে এখন পর্যন্ত ১৭ জন নিহত এবং ১১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যত অচল। তবে পর্দার আড়ালে মধ্যস্থতাকারীরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরান দাবি করেছে যে, পূর্ববর্তী হামলাগুলো তাদের একটি 'নিয়ন্ত্রণহীন গোষ্ঠী' ভুলবশত চালিয়েছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই নৌপথ বন্ধের ঘোষণায় বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।