ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

২০ শতাংশ অনেক বেশি, আমরা ন্যায্যটা নেব : ট্রাম্পের হরমুজ ফি নিয়ে ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
২০ শতাংশ অনেক বেশি, আমরা ন্যায্যটা নেব : ট্রাম্পের হরমুজ ফি নিয়ে ইরান ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের ওপর ২০ শতাংশ ফি বা মাশুল বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র নয়, ইরানই চিরকাল এই গুরুত্বপূর্ণ জলপথের আসল পাহারাদার।
 
সামাজিক মাধ্যম এক্সে আব্বাস আরাগচি লেখেন, ট্রাম্পের কথা ঠিক যে পাহারাদারকে পারিশ্রমিক দেওয়া উচিত। তবে ২০ শতাংশ ফি অনেক বেশি। ইরান ন্যায্য ফি নেবে।
 
এর আগে ট্রাম্প এক পোস্টে লেখেন, এখন থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির পাহারাদার। নিরাপত্তার জন্য সব জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ ফি নেওয়া হবে। পাশাপাশি, ১৪ জুলাই থেকে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ-অবরোধ শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরে যাওয়া-আসা করা সব জাহাজকে তারা আটকে দেবে।
 
একটি সাময়িক চুক্তির কারণে আগের অবরোধ তুলে নেওয়া হয়েছিল। কিন্তু এখন দুই দেশের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা চলছে। ইরান বলছে, চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক নিয়মে এই পথ সবার জন্য উন্মুক্ত। তবে ট্রাম্প জানিয়েছেন, ওই চুক্তির মেয়াদ এখন শেষ।
 
বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল এই হরমুজ প্রণালি দিয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা আলি খামেনি নিহত হন। এরপর থেকেই এই জলপথ নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।