ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে সাশ্রয়ী ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১২:০৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১২:০৫:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে সাশ্রয়ী ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা ছবি: সংগৃহীত
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি তুলনামূলক কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, নতুন এই ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে কম খরচে রাজধানীর আরও বেশি এলাকাকে নজরদারির আওতায় আনা সম্ভব হবে। এতে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তিনি।

তিনি জানান, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরাগুলো কার্যকর হলেও সেগুলোর স্থাপন ও পরিচালন ব্যয় তুলনামূলক বেশি। তাই দ্রুত নজরদারির পরিধি বাড়ানোর লক্ষ্যেই ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আনিছুর রহমান বলেন, এই ক্যামেরাগুলোর দাম কম হলেও ট্রাফিক ব্যবস্থাপনায় এগুলো কার্যকর ভূমিকা রাখবে। পর্যাপ্ত সংখ্যায় স্থাপন করা গেলে রাজধানীর সড়কে শৃঙ্খলা আরও জোরদার করা সম্ভব হবে।

এআই ক্যামেরা চালুর দুই মাসের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নগরবাসীর কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে। অনেকেই এখন স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলছেন, সিগন্যাল অনুসরণ করছেন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।

তবে ঢাকার যানজটের পেছনে একাধিক কাঠামোগত সমস্যার কথাও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তার মতে, যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহনের মিশ্র চলাচল, অনিয়ন্ত্রিত অটোরিকশা, অতিরিক্ত যানবাহনের চাপ, আনফিট গাড়ি এবং উন্নত গণপরিবহনের অভাব রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে।

পথচারীদের আচরণও যানজটের অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, অনেক পথচারী ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে যত্রতত্র রাস্তা পারাপার করেন, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

তিনি আরও বলেন, রাজধানীর কোথায় কখন যানজট বেশি হয়, সে বিষয়ে ডিএমপির স্পষ্ট ধারণা রয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। তবে দীর্ঘমেয়াদে শুধু জনবল দিয়ে নয়, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমেই কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।