ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বাহরাইনে মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাংক ও সামরিক স্থাপনায় আঘাতের দাবি

ইরানের দাবি ঘিরে নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১১:২৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১২:০০:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮৭ বার পঠিত
বাহরাইনে মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাংক ও সামরিক স্থাপনায় আঘাতের দাবি ছবি: সংগৃহীত
বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ, জ্বালানি সংরক্ষণাগার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরান।
 
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ব ঔদ্ধত্যের অপরাধের জবাবে’ ইরানের সেনাবাহিনী বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, বিমান পার্কিং এলাকা এবং জ্বালানি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া বাহরাইনের কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতুও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, শেখ ঈসা বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছিল। সেই প্রেক্ষাপটেই এই হামলা চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়।
 
ইরানের সামরিক বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, “আমাদের মাতৃভূমি রক্ষার সামরিক দায়িত্ব পালন করতে পেরে আমরা গর্বিত।”
 
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না- এ বিষয়ে ইরানের বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। একই সঙ্গে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত বা অস্বীকার করে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
 
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এমন হামলার দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া ভবিষ্যতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।