ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সংঘাতের মধ্যে ইরানে ভূমিকম্প, খুজেস্তানে উদ্ধার তৎপরতা

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ৫ মাত্রার কম্পন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
সংঘাতের মধ্যে ইরানে ভূমিকম্প, খুজেস্তানে উদ্ধার তৎপরতা ছবি: সংগ্রহীত

 

চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ১৯ জুলাই সালান্দ এলাকায় প্রায় ১২ কিলোমিটার গভীরে এ কম্পন অনুভূত হয়। ঘটনার পরপরই সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
 

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের গ্রামগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণে দুটি দল কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও বিস্তারিত মূল্যায়ন চলমান রয়েছে।
 

এই ভূমিকম্প এমন সময়ে আঘাত হানে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রোববার কেশম দ্বীপের কাছে একটি স্থানে মার্কিন হামলা চালানো হয়েছে, তবে এতে বেসামরিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
 

এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জর্ডানে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হন এবং একজন নিখোঁজ রয়েছেন। আহত চারজন চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফিরেছেন। এ ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।
 

অন্যদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কামিকাজে ড্রোন ব্যবহার করে ক্যাম্প উদাইরি ঘাঁটির গোলাবারুদ গুদাম এবং আলি আল সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও নজরদারি রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।