ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বিশ্বজুড়ে মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি বিপর্যয়

ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না হাজারো ব্যবহারকারী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৪৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৪৯:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬২ বার পঠিত
বিশ্বজুড়ে মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি বিপর্যয় ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে হঠাৎ করেই মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে বহু ব্যবহারকারীর তাদের ফেসবুক ও মেসেঞ্জার অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না বলে জানা গেছে।
 
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুরের পর থেকে হঠাৎ করেই এই বিভ্রাট শুরু হয়। তবে কারও কারও মোবাইলে ব্যবহার করা যাচ্ছে।
 
বিশ্বজুড়ে ওয়েবসাইটের বিভ্রাট নজরদারি করা প্রতিষ্ঠান ‘ডাউনডিটেক্টর’-এর বরাতে জানা গেছে, হাজার হাজার ব্যবহারকারী ইতোমধ্যেই ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন।
 
তারা জানান, হুট করেই তাদের ফেসবুকে ‘একাউন্ট টেমপোরারেলি আনএভেইলেবল’ দেখাচ্ছে এবং কোনোভাবেই অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না।
 
অনেকে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ভেবে আতঙ্কের মধ্যে পড়েছেন। তবে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্ভার ডাউন বা এই কারিগরি ত্রুটির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।