ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরানের কেরমানশাহে পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি

কেরমানশাহে কয়েক মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প, পরিস্থিতি পর্যবেক্ষণে কর্তৃপক্ষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০১:১৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০১:১৯:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৫ বার পঠিত
ইরানের কেরমানশাহে পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি সংগৃহীত ছবি
 

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে সোমবার সকালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কুজারান এলাকায় অনুভূত এ দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ এবং ৫ দশমিক ৭। এখন পর্যন্ত প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট এলাকায় জরুরি সেবা ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
 

স্থানীয় সময় সোমবার ২০ জুলাই সকালে প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার গভীরে উৎপন্ন হয় এবং এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এর কিছুক্ষণ পর সকাল ৭টা ১৮ মিনিটে একই এলাকায় আরও শক্তিশালী ৫ দশমিক ৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। এ তথ্য জানিয়েছে ইরান প্রেস।
 

ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম চালানো হচ্ছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মূল্যায়ন অব্যাহত রয়েছে।
 

এর একদিন আগে রোববার ১৯ জুলাই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
 

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, কেরমানশাহ, খুজেস্তান ও হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। অগভীর গভীরতায় উৎপন্ন ভূমিকম্প জনবসতিপূর্ণ এলাকায় বেশি অনুভূত হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেশি থাকে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।