ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করে কূটনৈতিক সমাধানের তাগিদ ঢাকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১০:৫৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১০:৫৩:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭৭ বার পঠিত
সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘোষিত নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের মতে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে পারে। এতে আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে ঢাকা।

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশ মনে করে, এ ধরনের পদক্ষেপ উত্তেজনা আরও বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন এবং আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য ব্যাহত হওয়ার ঝুঁকি সৃষ্টি করে। আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন সনদ অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ ও আইনসম্মত নৌ চলাচলের পক্ষে বাংলাদেশ।

এতে আরও বলা হয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনতে পারে। এ কারণে সমুদ্রে কর্মরত নাবিকদের নিরাপত্তা এবং পণ্য পরিবহনের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সব পক্ষের প্রতি আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সমুদ্র নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থেকে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ সম্পৃক্ততাই একমাত্র টেকসই পথ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।