ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত, দায় স্বীকার টিটিপির

খাইবার পাখতুনখাওয়ায় নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই গাড়ির হামলায় প্রাণহানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১০:২১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১০:২৭:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৯ বার পঠিত
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত, দায় স্বীকার টিটিপির ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন সেনা সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার ২৪ জুলাই পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। হামলার দায় স্বীকার করেছে স্থানীয় জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি।
 

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, আফগান সীমান্তসংলগ্ন ট্যাঙ্ক জেলায় বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে যৌথভাবে পরিচালিত সেনাবাহিনী ও পুলিশের একটি নিরাপত্তা চৌকিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। হামলাকারীরা প্রথমে নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চৌকির বাইরের দেয়ালে আঘাত করে বিস্ফোরণ ঘটানো হয়।
 

এই হামলায় ১২ জন সেনা সদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তা নিহত হন। সেনাবাহিনী তাদের বিবৃতিতে নিহতদের দেশের জন্য আত্মত্যাগকারী হিসেবে উল্লেখ করেছে।
 

অন্যদিকে টিটিপি এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চারজন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গি তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে আফগান সীমান্তঘেঁষা এলাকাগুলো দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয় ঘাঁটি হিসেবে পরিচিত।
 

তেহরিক ই তালেবান পাকিস্তান ২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে। সংগঠনটির লক্ষ্য সরকারকে উৎখাত করে নিজেদের কঠোর ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।