ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

উত্তরায় মদের বারের পেছনে দুটি বিস্ফোরণ, জড়িতদের শনাক্তে তদন্ত

রাজধানীর উত্তরায় একটি বারের পেছনের সড়কে ১০ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৮:৪৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৮:৪৭:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫২ বার পঠিত
উত্তরায় মদের বারের পেছনে দুটি বিস্ফোরণ, জড়িতদের শনাক্তে তদন্ত ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় একটি মদের বারের পেছনের সড়কে ১০ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
 
রোববার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উত্তরার জসীমউদদীন এলাকার মার্গারিটা ও কিচেন হাউস নামের একটি বারের পেছনে ২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি হেলমেট পরা অবস্থায় এসে দুটি বস্তু ফেলে দ্রুত চলে যান। এর কিছুক্ষণ পর সড়কে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
 
ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। সেখানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান এবং উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম।
 
তবে পুলিশ ঘটনাটিকে ককটেল বিস্ফোরণ হিসেবে নিশ্চিত করেনি। উত্তরা জোনের এসি মো. আরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দুটি আতশবাজি ফুটিয়ে চলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
 
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।