ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ফেসটাইম ভিডিও কলে প্রতারণার নতুন ফাঁদ: অ্যাপলের সতর্কবার্তা

ফেসটাইম ভিডিও কলের মাধ্যমে ব্যাংক কর্মকর্তা বা প্রযুক্তি সহায়তাকর্মী সেজে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা, যা নিয়ে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪০ বার পঠিত
ফেসটাইম ভিডিও কলে প্রতারণার নতুন ফাঁদ: অ্যাপলের সতর্কবার্তা ছবি: সংগৃহীত
পরিচিত মুখ, বিশ্বাসযোগ্য পরিচয়-ভিডিও কলেই চলছে প্রতারণার নতুন ফাঁদ। কখনও ব্যাংক কর্মকর্তা, কখনও প্রযুক্তি সহায়তাকর্মী বা সরকারি সংস্থার প্রতিনিধি সেজে আইফোন ব্যবহারকারীদের টার্গেট করছে সাইবার অপরাধীরা। এমন প্রতারণা থেকে সতর্ক থাকতে ফেসটাইম ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়েছে অ্যাপল।
 
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার অপরাধীরা এখন ফেসটাইম ভিডিও কলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক হিসাবের তথ্য হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে সতর্ক করে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল।
 
অ্যাপলের তথ্য অনুযায়ী, সাধারণ ফোনকলের তুলনায় ভিডিও কলে প্রতারণা করা আরও সহজ। কারণ, ভিডিওতে মুখ দেখে অনেকেই কলদাতার পরিচয় নিয়ে সন্দেহ করেন না। এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা।
 
প্রতারণার কৌশলও বেশ পরিচিত। প্রথমে একটি খুদে বার্তায় জানানো হয়, ব্যবহারকারীর ব্যাংক হিসাব বা ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেন হয়েছে। এরপর পরিচয় যাচাই বা সমস্যা সমাধানের অজুহাতে ফেসটাইমে ভিডিও কলে যুক্ত হতে বলা হয়।
 
ভিডিও কলে প্রতারকেরা ব্যবহারকারীকে অনলাইন ব্যাংকিংয়ে প্রবেশ, অর্থ স্থানান্তর কিংবা একবার ব্যবহারযোগ্য নিরাপত্তা কোড (ওটিপি) দেয়ার সময় পর্দা ভাগাভাগি (স্ক্রিন শেয়ার) করতে রাজি করায়। এতে পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্য ও নিরাপত্তা কোড সহজেই তাদের হাতে চলে যায় এবং অল্প সময়ের মধ্যেই ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেয়া সম্ভব হয়।
 
অ্যাপল স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে ফেসটাইমে যোগাযোগ করে পাসওয়ার্ড, নিরাপত্তা কোড বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চান না। এমন অনুরোধ পেলে সঙ্গে সঙ্গে কল কেটে দেয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
 
এ ছাড়া প্রযুক্তি সহায়তার নামেও একই ধরনের প্রতারণা চলছে। ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে দাবি করা হয়, ব্যবহারকারীর আইফোনে ক্ষতিকর সফ্‌টওয়্যার ঢুকেছে। পরে ভিডিও কলে যুক্ত হয়ে নজরদারি সফ্‌টওয়্যার ইনস্টল, নিরাপত্তা সেটিংস পরিবর্তন বা লগইন তথ্য দেয়ার জন্য প্ররোচিত করা হয়। এতে ব্যবহারকারীর বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।
 
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, প্রতারকেরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আগে ধারণ করা ভিডিও এবং বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেদের আরও বিশ্বাসযোগ্য করে তুলছে। তাই সন্দেহজনক ফেসটাইম কলে সাড়া না দেয়া, ভিডিও কলে পর্দা ভাগাভাগি না করা এবং অপরিচিত কোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।