ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গ্রিসে দাবানলে নিহত ৩ দমকলকর্মী, ইউরোপজুড়ে বাড়ছে আগুনের তাণ্ডব

গ্রিস, স্পেন ও ফ্রান্সে তাপপ্রবাহের মধ্যে দাবানল পরিস্থিতির আরও অবনতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০১:৩৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০১:৩৪:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩০ বার পঠিত
গ্রিসে দাবানলে নিহত ৩ দমকলকর্মী, ইউরোপজুড়ে বাড়ছে আগুনের তাণ্ডব ছবি: সংগৃহীত
ইউরোপের বিভিন্ন দেশে চলমান ভয়াবহ দাবানলের মধ্যে গ্রিসে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। প্রবল বাতাসের কারণে দেশটির ক্রিট দ্বীপ ও মূল ভূখণ্ডের বিভিন্ন এলাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। একই সময়ে স্পেন ও ফ্রান্সেও দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
 
গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার ২৯ জুলাই ক্রিটের ক্রিয়া ভ্রিসি গ্রামের কাছে আগুন নিয়ন্ত্রণের সময় দুই দমকলকর্মী আগুনে আটকা পড়ে প্রাণ হারান। একই দিনে পেলোপনিস অঞ্চলের আরেকটি দাবানলে আরও একজন দমকলকর্মীর মৃত্যু হয়।
 
প্রবল বাতাসে আগুন দ্রুত বিস্তার লাভ করায় ক্রিয়া ভ্রিসি এবং আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন দক্ষিণ পূর্ব দিকে উপকূলীয় শহর আগিয়া গালিনির দিকে অগ্রসর হলে সেখানকার হোটেলগুলো থেকেও পর্যটকদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
 
এদিকে স্পেন ও ফ্রান্সেও কয়েক দিন ধরে দাবানল অব্যাহত রয়েছে। এতে বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে গেছে এবং বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
 
স্পেনের আভিলা ও মাদ্রিদ অঞ্চলের একটি বড় দাবানল আংশিক নিয়ন্ত্রণে এলেও উত্তর পশ্চিমাঞ্চলের জামোরা প্রদেশে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ছয়টি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার দেশটির অন্তত ছয়টি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়েছে।
 
অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে সেখানে আগুন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
 
ফ্রান্সের লাঁদ অঞ্চলে দাবানলে প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। ঝুঁকির মুখে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের মধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
 
স্পেনের কাস্তেলন প্রদেশে পঞ্চম দিনেও দাবানল নিয়ন্ত্রণে আসেনি। সেখানে ১০ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে এবং প্রায় ১০ হাজার মানুষ এখনও নিজ বাড়িতে ফিরতে পারেননি।
 
দাবানলের কারণে শুধু বনভূমিই নয়, বন্যপ্রাণীরও ব্যাপক ক্ষতি হয়েছে। স্পেনের আভিলা প্রদেশের এল তিয়েমব্লো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বনাঞ্চলে হরিণের মৃতদেহ দেখা গেছে।
 
ইউরোপীয় ইউনিয়নের জরুরি সাড়া কেন্দ্রের প্রধান সতর্ক করে বলেছেন, আগামী কয়েক সপ্তাহে গ্রিস ও ইতালিতে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে। সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরা ইউরোপজুড়ে দাবানলের বিস্তারকে আরও ত্বরান্বিত করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।