ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির গুঞ্জন

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণ ও রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তাকে মুক্তি দেওয়া হতে পারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১১:২৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১১:২৮:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির গুঞ্জন ছবি: সংগৃহীত
পাকিস্তান সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 
পাকিস্তানের সামরিক বাহিনী ও পরিবারের সূত্রের বরাত দিয়ে দ্য অবজারভার-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে মুক্ত করতে পর্দার অন্তরালে একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।
 
আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানায়, ‘পাকিস্তানকে যদি এগিয়ে যেতে হয়, তবে এই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতেই হবে। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের জন্য চরম ক্ষতির কারণ।’
 
আর এ কারণেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ইমরান খানকে মুক্তি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
কিছু দিন আগেই ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার হয়েছে। সে সময় পরিবারের সদস্যরা তাঁর স্বাস্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেন। জেলে তাঁর মৃত্যু হয়েছে বলেও কিছুদিন আগে গুজব ছড়িয়েছিল।
 
এক বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম বলেন, ‘নীরব থাকা আর কোনো পথ হতে পারে না। আমাদের বাবাকে সাত মাসেরও বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা আশঙ্কা করছি দীর্ঘ কারাবাসের সময় তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে।’
 
ইমরান খানের আন্তর্জাতিক বিষয়কমাত্রিক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী বলেন, ‘ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং তাঁর জরুরি ভিত্তিতে সঠিক চিকিৎসার প্রয়োজন। তাঁকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে এবং পরিবারের সদস্য বা আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে, তবে স্বাস্থ্যগত কারণে ইমরান খানকে মুক্তি দেওয়া উচিত।’
 
এর আগে সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বের মুখে কারাবন্দী পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও ২০১৯ সালে লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ইমরানের ক্ষেত্রে চুক্তি হলে দেশত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা এবং চুপ থাকার মতো কঠোর শর্ত আরোপ করা হতে পারে।
 
২০২৩ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের পর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন ইমরান খান। এরপর থেকে তিনি দেশটির কারাগারেই আছেন। বর্তমানে তাঁকে রাখা হয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।