ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের অনশন তীব্র

জেপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন, তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০১:৩০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০১:৩০:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৯ বার পঠিত
ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের অনশন তীব্র ভারতের রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আমরণ অনশনরত এক ছাত্রনেতা। ছবি: সংগৃহীত
 

ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। গত মাস থেকে শুরু হওয়া লাগাতার অনশন কর্মসূচিতে নতুন করে আরও পাঁচজন অংশ নেওয়ায় আন্দোলনে নতুন গতি এসেছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে রাঁচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ২৯ জুলাই থেকে এই অনশন কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, ১৪তম জেপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষাসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। মঙ্গলবার ৪ আগস্ট আরও পাঁচজন শিক্ষার্থী আমরণ অনশনে যোগ দেওয়ার পর আন্দোলনের তীব্রতা বেড়েছে।
 

দিল্লিভিত্তিক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি ছাত্রনেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি তার সংগঠনের পূর্ণ সমর্থন রয়েছে।
 

আন্দোলনকে ঘিরে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। ৬ আগস্ট ঝাড়খণ্ড ক্রান্তি মোর্চা মিছিল করবে। ৭ আগস্ট সর্বভারতীয় ছাত্র সমিতিসহ বিভিন্ন সংগঠন যৌথভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। আর ১০ আগস্ট কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছাড়াই সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

এদিকে আন্দোলনের প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থন জানানো হচ্ছে। অনেকে অনলাইন ডেলিভারি সেবার মাধ্যমে আন্দোলনস্থলে থাকা শিক্ষার্থীদের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন। একই সঙ্গে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঝাড়খণ্ড শাখাও সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
 

আন্দোলন নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান, রাজ্য সরকার ঝাড়খণ্ড পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। তদন্ত শেষ হলে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
 

মুখ্যমন্ত্রী বলেন, সরকার সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বিশেষ তদন্ত দল দিনরাত কাজ করছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট সিদ্ধান্ত শিক্ষার্থী ও রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।