ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হরমুজ প্রণালি দখলের ঘোষণা ট্রাম্পের, ইরানের কড়া জবাব

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, মধ্যপ্রাচ্যে বাড়ছে নতুন সংকটের আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৩:৩৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৩:৩৩:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৭ বার পঠিত
হরমুজ প্রণালি দখলের ঘোষণা ট্রাম্পের, ইরানের কড়া জবাব ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে তাঁর। ট্রাম্পের এই বক্তব্যকে ভিত্তিহীন দাবি হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছে ইরান। একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর-জেনারেল আহমদ ভাহিদি দাবি করেছেন, ইরানি বাহিনী মার্কিন সামরিক শক্তিকে নতি স্বীকারে বাধ্য করেছে।
 

শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের লং আইল্যান্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরান ব্যাপকভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার কথা জানান তিনি।
 

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। তাঁর দাবি, সেখানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নৌ-অবরোধ রয়েছে এবং মার্কিন অনুমতি ছাড়া কোনো জাহাজকে প্রণালিটি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর আগে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই সমুদ্রপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হতো। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রণালিটি পুনরায় সচল করা বর্তমানে দুই দেশের শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি।
 

ট্রাম্পের বক্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন শাসনব্যবস্থা ও পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের নীতি এখন মিথ্যার ওপর নির্ভরশীল। এ সময় তিনি রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির ‘দ্য ব্রাদার্স কারামাজভ’ উপন্যাসের একটি বক্তব্য উদ্ধৃত করেন।
 

এদিকে আইআরজিসির প্রধান আহমদ ভাহিদি এক খোলা চিঠিতে দাবি করেছেন, ইরান মার্কিন বাহিনীকে কঠোরভাবে মোকাবিলা করেছে। সামরিক প্রকাশনা ‘সিপাহ নিউজ’-এ প্রকাশিত ওই চিঠিতে তিনি বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে ইরানের অবস্থানের কথা তুলে ধরেন।
 

সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির প্রতিরক্ষা পুনর্বিন্যাসের অংশ হিসেবে আহমদ ভাহিদিকে আইআরজিসির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
 

এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং ইরানের পাল্টা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে নতুন কোনো পদক্ষেপ নিলে এর প্রভাব মধ্যপ্রাচ্যের পাশাপাশি আন্তর্জাতিক তেলবাজারেও পড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।