রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই রোববার, ভোট ২০ আগস্ট
তিন মনোনয়নপত্র যাচাই করবে ইসি, ভোটগ্রহণ ২০ আগস্ট
- আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:১৪:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৫৫:৪৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১১৯ বার পঠিত
ছবি সংগৃহীত
দেশের ইতিহাসে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্র আগামীকাল রোববার ১৬ আগস্ট যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র পরীক্ষা শুরু করবেন। যাচাই বাছাইয়ের এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের নামে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।