ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

দুই ঘণ্টার চেষ্টায় বংশালের হেলমেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন, কাজ করে ফায়ার সার্ভিসের সাত ইউনিট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৯:০৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৯:০৭:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৩ বার পঠিত
দুই ঘণ্টার চেষ্টায় বংশালের হেলমেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ছবি সংগৃহীত

রাজধানীর বংশালের মুকিমবাজার চৌরাস্তায় ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা হেলমেটের গোডাউনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়।
 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
 

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।