ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের একযোগে ৮০০ ড্রোনের হামলা

চলতি বছরের সবচেয়ে বড় ড্রোন হামলার দাবি মস্কোর; তেল শোধনাগার ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে গভীর ভূখণ্ডে আঘাত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১০:৪৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১০:৪৯:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৪ বার পঠিত
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের একযোগে ৮০০ ড্রোনের হামলা ছবি সংগৃহীত
রাশিয়ার বিভিন্ন এলাকায় এক রাতে ৮০০টির বেশি ড্রোন দিয়ে হামলা করেছে ইউক্রেন। তবে এসব ড্রোনের অধিকাংশই ভূপাতিত ও নিষ্ক্রিয় করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। যদিও এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রাশিয়ার দাবি, চলতি বছরের শুরু থেকে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, হামলার বড় একটি অংশের লক্ষ্য ছিল মস্কো অঞ্চল। ওই এলাকায় রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজাতদের অনেকেই বসবাস করেন।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট সেখানে ১৮৭টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ে আকাশপথে হামলা-পাল্টা হামলা ব্যাপকভাবে বেড়েছে। ইউক্রেন ক্রমেই রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে গুদাম, শিল্পকারখানা, তেল শোধনাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

ইউক্রেনের পক্ষ থেকে এই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়ার দাবি অনুযায়ী, এবারের হামলার ব্যাপকতা চলমান যুদ্ধের অন্যতম বড় ড্রোন হামলার ঘটনা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।