আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ কয়েকটি সংস্থা একীভূত করে গঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১১৯ বার পঠিত
ছবি সংগৃহীত
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
মঙ্গলবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, তিনি এ পদে থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে সম্প্রতি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
গত রোববার (২৩ আগস্ট) নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।