ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের শিশু উদ্ধার

নেপালের প্রলয়ংকরী বন্যা ও ভূমিধসের তিন দিন পর রসুয়া জেলার একটি গ্রাম থেকে কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৯:৪০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৯:৪০:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের শিশু উদ্ধার ছবি সংগৃহীত
নেপালের ভয়াবহ বন্যার তিন দিন পর কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রসুয়া জেলার তিমুরে গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
 
স্থানীয় কর্মকর্তারা জানান, ভোতেকোশী নদীর পানি উপচে তিমুরেসহ রসুয়া জেলার বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। এতে বহু মানুষ নিখোঁজ হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
 
বন্যার পর নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানোর সময় সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুর কান্নার ক্ষীণ শব্দ শুনতে পান। পরে শব্দের উৎস শনাক্ত করে দ্রুত সেখানে খননকাজ শুরু করেন তাঁরা।
 
দীর্ঘ সময় ধরে খননের পর ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, শিশুটি প্রায় তিন দিন ধরে মাটি, কাদা ও ধ্বংসাবশেষের নিচে আটকা ছিল।
 
উদ্ধারের পর তিমুরে অবস্থিত এপিএফের সীমান্ত চৌকিতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
 
শুক্রবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে শিশুটিকে কাঠমান্ডু নেওয়ার চেষ্টা করা হলেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে তা সম্ভব হয়নি। পরে শনিবার দুপুরে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়।
 
বর্তমানে শিশুটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উদ্ধারকারী দলের প্রশংসা করছেন অনেকে। অনেকেই শিশুটির পরিবারের সদস্যদের দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
 
কর্তৃপক্ষও শিশুটির পরিবার ও স্বজনদের সন্ধান করছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে রসুয়াসহ নেপালের বিভিন্ন এলাকায় বহু মানুষ নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
 
নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে সড়ক, সেতু ও বসতবাড়িসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকারীদের ধ্বংসস্তূপের মধ্যে পৌঁছাতে হচ্ছে।
 
তিন দিন ধ্বংসস্তূপের নিচে থাকার পর শিশুটিকে জীবিত উদ্ধারের ঘটনায় দুর্গত এলাকায় আশার সঞ্চার হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখনো ধ্বংসস্তূপ ও নদীতীরবর্তী এলাকায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। 
 
তথ্যসূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।