ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেতানিয়াহু একজন খুনি ও গণহত্যাকারী: হাকান ফিদান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্তপিপাসু ‘খুনি ও গণহত্যাকারী’ হিসেবে আখ্যা দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তিনি কেবল ফিলিস্তিনি ও মুসলমানদের রক্ত ঝরিয়ে আনন্দ পান এবং বর্তমান পর্যায়ে তিনি সত্যিকার অর্থে আর মানুষ নেই।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১০:৩৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১০:৩৫:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
নেতানিয়াহু একজন খুনি ও গণহত্যাকারী: হাকান ফিদান ছবি: সংগৃহীত
দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুনি ও গণহত্যাকারী আখ্যা দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই পর্যায়ে নেতানিয়াহু সত্যিকার অর্থে একজন মানুষ নয়।
 
তিনি বলেন, “মানবতা, আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তার অভিন্ন শত্রুতে পরিণত হওয়া নেতানিয়াহু, আমি জোর দিয়ে বলছি, নেতানিয়াহু একজন খুনি, একজন গণহত্যাকারী। এই পর্যায়ে সে সত্যিকার অর্থে একজন মানুষ নয়।”
 
সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
ইসরাইল তুরস্ককে ‘কৌশলগত হুমকি’ হিসেবে দেখছে, এমন বক্তব্যের বিষয়ে হাকান ফিদান বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের পর থেকেই নেতানিয়াহু সরকার, বিশেষ করে নেতানিয়াহু ও তার সমর্থকদের পক্ষ থেকে তুরস্কের বিরুদ্ধে বক্তব্য ক্রমেই বাড়ছে।
 
তিনি বলেন, “আমাদের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং আমাদের কয়েকজন সহকর্মীকে লক্ষ্য করে তাদের অবস্থান রয়েছে। আমরা শুরু থেকেই বিষয়টি অনুসরণ করছি।”
 
ফিদান বলেন, নেতানিয়াহুকে মোকাবিলার প্রধান দায়িত্ব এখন আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক ব্যবস্থার।
 
তিনি বলেন, “শুধু তুরস্কের জন্য নয়, পুরো বৈশ্বিক নিরাপত্তার জন্যই নেতানিয়াহু, তার মানসিকতা এবং তার সঙ্গে চলা গণহত্যাকারী গোষ্ঠী একটি হুমকি তৈরি করছে। এটিকে শুধু তুরস্কের সমস্যা হিসেবে ভাবা একটি বড় ভুল।”
 
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন পর্যন্ত যে দায়িত্ব পালন করা হয়নি, তা পালন করে এই খুনি, এই গণহত্যাকারীকে থামাতে হবে। এই গণহত্যাকারী যেন অঞ্চল, ইসরাইল, ইহুদি জনগোষ্ঠী এবং পুরো বিশ্বের ক্ষতি করতে না পারে, তা এখন বন্ধ করা প্রয়োজন।”
 
ফিলিস্তিনি ও মুসলমানদের রক্ত ঝরানোর প্রসঙ্গ তুলে ফিদান বলেন, “ফিলিস্তিনিদের রক্ত ঝরানো এবং মুসলমানদের রক্ত ঝরানোয় আনন্দ পাওয়া এই খুনিকে এখন থামাতে হবে। বিষয়টি যে পর্যায়ে পৌঁছেছে, তা ইসরাইলের জন্যও বড় ক্ষতি, ফিলিস্তিনিদের জন্য তো বটেই, একই সঙ্গে অঞ্চলের জন্যও বড় ক্ষতি।”
 
নেতানিয়াহুর বক্তব্য থেকে বোঝা যায়, তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং অঞ্চলের বিভিন্ন দেশে চলমান দখলদারিত্বের অবসান চান না বলেও উল্লেখ করেন ফিদান।
 
তিনি বলেন, “সে গণহত্যাকারী ও দখলদারিত্বমূলক অবস্থানের ধারাবাহিকতা চায়। এমন একটি অবস্থানের ধারাবাহিকতা চায়, যা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।”
 
হাকান ফিদান আরও বলেন, “এখন এটি শুধু আমাদের জন্য নয়, পুরো অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও বড় হুমকি। এই হুমকির বিরুদ্ধে, এই নেতানিয়াহু হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থাকে লড়াই করতে হবে বন্ধুরা। এটাই আমার বার্তা।”
 
সূত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।