ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেতানিয়াহুকে ‘বিষধর সাপ’ আখ্যা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচির

মার্কিন প্রশাসনকে বোকা বানিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলার চক্রান্ত করার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে তীব্র আক্রমণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১০:৪৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১০:৪৭:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
নেতানিয়াহুকে ‘বিষধর সাপ’ আখ্যা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচির ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিষধর সাপ’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
 
তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহু কৌশলে বিষধর সাপের মতো আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন।
 
সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, হিব্রু ভাষায় ইসরাইলিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু আমেরিকাকে প্রভাবিত করার বিষয়ে ‘গর্ব’ করেন এবং কীভাবে তিনি ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে সক্ষম হয়েছেন, তা নিয়ে হাস্যরসও করেন।
 
একই সময়ে, ভাষা পরিবর্তন করে ইংরেজিতে কথা বলার সময় নেতানিয়াহু প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন বলে উল্লেখ করেন আরাঘচি।
 
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইসরাইলের স্বার্থে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে নেতানিয়াহু মার্কিন প্রশাসনকে ‘বোকা বানিয়েছেন’ বা কৌশলে রাজি করিয়েছেন।
 
আরাঘচি আরও বলেন, নেতানিয়াহু দাবি করছেন, মার্কিন সংবাদমাধ্যমগুলোতে প্রায় এক হাজার ঘণ্টা প্রচারের মাধ্যমে তিনি আমেরিকার জনমত ও নীতিনির্ধারকদের ওপর প্রভাব বিস্তার করেছেন।
 
তিনি অভিযোগ করে বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী এই প্রভাবকে কাজে লাগিয়ে ওয়াশিংটনকে ইসরাইলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছেন।
 
আরাঘচির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত তীব্র হয়েছে। সোমবার হরমুজ প্রণালির লারাক দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় আমেরিকা।
 
ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে মাইন পেতে জাহাজ চলাচলে হুমকি তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
 
এর জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটিতে হামলার দাবিও করেছে তেহরান। তবে আবুধাবি ওই দাবির কিছু অংশ অস্বীকার করেছে।
 
এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
 
এদিকে সংঘাতের নতুন করে বিস্তারের প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।
 
ফলে আমেরিকা-ইরান সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিই নয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
 
সূত্র: এএফপি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।